• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

২২মে রাঙামাটি সরকারী কলেজের ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2015   Wednesday

দীর্ঘ ৬ বছর ২২মে শুক্রবার রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের দৌঁড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ২০১০ সালের ৩০ জুলাই এ কলেরজের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

 

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ দপ্তর সম্পাদক মোঃ হামিদুর ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর জেলা সম্মেলন করার নিয়ম থাকলেও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের পরেও পাঁচ বছর পার করে বর্তমান কমিটি। আর দেরিতে হলেও কলেজ কাউন্সিলকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণায় নেমেছে অনেক পদপ্রত্যাশী নেতা। কেউ সভাপতির পদ পেতে, কেউবা সাধারণ সম্পাদক হতে বিভিন্ন নেতার দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। জেলা জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ গ্রুপিং মেইনটেইন করে প্রত্যাশিত পদ পেতে উঠে পড়ে লেগেছে। আর দলের ত্যাগী ও পদবঞ্চিতরা আশায় আছেন এবার নিশ্চয় তাদের সঠিক মূল্যায়ন হবে।

 

প্রেস বার্তায় বলা হয়, সভাপতি হিসেবে রাঙামাটি সরকারি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহম্মুদ (বাপ্পা), কলেজ ছাত্রলীগের সদস্য বাপ্পি, কলেজে অদ্যয়নরত সুব্রতসহ অনেকের নাম শোনা যাচ্ছে। অপরদিকে সাধারণ সম্পাদকের পদ পেতে ইতোমধ্যেই মাঠে নেমেছেন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ, কলেজে অধ্যয়নরত রাজু, কলেজ ছাত্রলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রব। সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন, রাঙামাটি কলেজ ছাত্রলীগের কর্মী দীপংকর দে, মুজিব, হাসানসহ অনেকে। তবে ত্যাগী নেতা হিসেবে সভাপতির দৌঁড়ে সুলতান মাহম্মুদ বাপ্পা, আহমেদ ইমতিয়াজ রিয়াদ, এবং সম্পাদকের দৌঁড়ে এগিয়ে আছেন এবং সাংগঠনিকের পদে দীপংকর দে ও মুজিব এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

 

রাঙামাটি সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সুলতান মুহাম্মদ বাপ্পা জানান, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এবং এতে সংগঠন আরো গতিশীল হবে। নিয়মিত কাউন্সিল হলে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকবে। আর সংগঠনের প্রতি কর্মীদের আন্তরিকতা বাড়বে। তিনি সভাপতি পদে প্রার্থী হিসেবে নেতাকর্মীদের কাছ দোয়া কামনা করেন।


এদিকে, সাধারন সম্পাদক পদ প্রার্থী ও বর্তমান প্রচার সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ জানিয়েছেন, এ কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। তিনি তার জয়ের ব্যাপরে আশাবাদী।

 

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক পদপ্রার্থী দীপংকর দে জানান, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ভালো নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে।



রাঙামাটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সুজন ও সভাপতি সজল দাশ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা সম্মেলনের ঘোষণা দিয়েছে। আর জেলা ছাত্রলীগের ঘোষিত অনুযায়ী অতি স্বল্প সময় হাতে পেলেও নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কাউন্সিল সম্পন্ন করার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

তারা আরও জানান, সমতল অঞ্চলের চেয়ে এখানকার যোগাযোগ ব্যবস্থা যেহেতু দুর্গম। তা ছাড়া এখানে বিএনপি-জামাতের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংগঠনকে মোকাবেলা করে সাংগঠনিক কর্মকান্ড চালাতে হচ্ছে। কলেজ কমিটিতে সবসময় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের চেষ্টা করা হচ্ছে। আশা যাচ্ছে কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও দক্ষ সংগঠকরাই নেতৃত্বে আসবেন এবং আগামী সম্মেলনে সৎ,মেধাবী, ত্যাগী ও চৌকষ কর্মীদের মূল্যায়ন হয়ে একটি শক্তিশালী কলেজ কমিটি গঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ