• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাটিরাঙ্গায় পঞ্চসেন ত্রিপুরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2015   Monday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়  গণতান্ত্রিক যুব ফোরাম নেতা শহীদ পঞ্চসেন ত্রিপুরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।

 

পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার দপ্তর সম্পাদক সুনীল চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কলেজ শাখার সাধারণ সম্পাদক সুনীল চাকমা ও গুইমারা থানা শাখার সহ-সভাপতি থুইহ্লাপ্রু মারমা।

 

এর আগে মাটিরাঙ্গা সদরে শহীদ পঞ্চসেন ত্রিপুরার অস্থায়ী স্মৃতি স্তম্বে পুষ্প স্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্যে দেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরা।

 

অপরদিকে মাটিরাঙ্গা উপজেলা বাইল্যাছড়িতে পিসিপি’র বাইল্যাছড়ি আঞ্চলিক শাখা ও সেন্টপল স্কুল শাখা এবং গণতান্ত্রিক যুব ফোরাম যৌথভাবে শহীদ পঞ্চসেন ত্রিপুরার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে  ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাইল্যাছড়ি আঞ্চলিক শাখার সভাপতি সুশীল ত্রিপুরা, সেন্টপল স্কুল শাখার সভাপতি অনিমেষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য রেহেনা চাকমা এবং অনুষ্ঠান পরিচালনা করেন যুব ফোরামের প্রতিনিধি সুমন্ত ত্রিপুরা ।  

 

সভায় বক্তারা বলেন, পঞ্চসেন ত্রিপুরা ছিলেন মাটিরাঙ্গা উপজেলার একজন একনিষ্ট সংগঠক। তিনি নিপীড়ন নির্যাতন, ভূমি বেদখল এবং পাহাড়ি নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদা সোচ্চার ছিলেন। তাই তার কার্যক্রমে ভীত হয়ে সরকার ও আইন-শৃংখলাবাহিনী পরিকল্পিতভাবে বোরকা পার্টির সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। বিপ্লবীদের হত্যা করলেও তাদের চেতনাকে হত্যা করা যায় না। শহীদ পঞ্চসেনের আত্মবলিদান কখনো বৃথা যেতে পারে না।

 

উল্লেখ্য, পঞ্চসেন ত্রিপুরা পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিজ বাড়িতে তিনি নিহত হন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ