• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে বেপরোয়া বাসে নিহত ২, আহত ৪
গুরিমিলে ও পরি আর কোন দিনই কঠিন চীবর দানোৎসবে যাবে না

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2023   Sunday

গুরিমিলে চাকমা ও পরি চাকমার আর কোন দিনই  কঠিন চীবর দানোৎসবে যাওয়া হবে না। বেপরোয়ারা বাস চালক তদের জীবন প্রদীপ নিভে  দিয়েছে।  আহত অপর ৪ জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শনিবার দুপুরের দিকে রাঙামাটি শহরে ভেদভেদী এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন গুরিমিলে চাকমা(৪২) ও পরি চাকমা(৪০)।  নিহত ও আহতরা সাপছড়ি শালবাগানস্থ যৌথ খামার এলাকার বাসিন্দা। 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে একটি সিএনজি অটোরিক্সা ৫ জন যাত্রীকে নিয়ে সাপছড়িস্থ শালবাগান যৌথ খামার এলাকার অভিমুখে যাচ্ছিল। এসময় ভেদভেদীস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এলাকার কিছু দুরে সড়কের পাশে ভেঙ্গে যাওয়া স্থানে কাজ চলছিল। তাই সড়কের সামনে সিএনজিটি দাড়িয়েছিল। এতে চট্টগ্রামগামী খাজা গরীবে নেওয়াজ নামের(চট্টমেট্রো-জ-১১-০০১৮) একটি  বেপরোয়ারা যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ডাক্কা  দিলে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই  গুরিমিলে চাকমা ও পরি চাকমা  প্রাণ হারান। এতে সিএনজি চালকসহ ৪ জন গুরুত্বর আহত হন। তাদের স্থাণীয় লোকজন উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।  আহতরা হলেন রিপন চাকমা(৩৭), পরি চাকমা(৫৪), রিকন চাকমা(২৮) ও চালক পিন্টু চাকমা। 

  

একাধিক সূত্র জানিয়েছে, রোববার সাপছড়িস্থ শালবাগান যৌথ খামার বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান রয়েছে। হতভাগা নিহত ও আহতরা কঠিন চীবর দান উপলক্ষে দাননীয়সহ অন্যান্য জিনিসপত্র রাঙ্গাপানির  লুম্বনী বন বিহার থেকে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তারা এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।  বাস চালকের বেপরোয়ারা গতির কারণে নিভে গেল দুটি তাজা দুটি প্রাণ ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহত চার জন।     

 

রাঙামাটি জেনারেল  হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর  জানান, আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চারজন গুরুতর আহত রয়েছে। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে একজনের পা সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। 


রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দূর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ