• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সাজেকে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও আহত ১১

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2025   Wednesday

রাঙামাটির সাজেক পর্যটনে যাওয়ার পথে বুধবার দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকী নিহত ও  অপর ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। 

জানা যায়, খাগড়াছড়ি জেলা শহর থেকে বুধবার সাড়ের ১০টার দিকে পর্যটকবাহী ১০ থেকে ১৩ জনের একটি চান্দের (জীপ) গাড়ীযোগে সাজেক পর্যটন কেন্দ্রে উদ্দেশ্য রওনা দেয়। দুপুর দেড়টার দিকে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রের পাহাড়ে উঠার সময় হাউজ পাড়া নামক স্থানে পৌছলে চালক জীপ গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি  প্রায় দেড়শত ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকী । আহত হন অন্ততপক্ষে ১১ জন শিক্ষার্থী।  ঘটনার পর পর স্থাণীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে দীঘিনালা ও খাগড়াছড়ি হাসপাতালে পাঠায়।  

সূত্র আরো জানায়,গেল ১৪ সেপ্টেম্বর বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে রওনা হন। এই দলে ৩৮ জন শিক্ষার্থী, বিভাগের প্রধানসহ ৪ জন শিক্ষক ও ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। আহত শিক্ষার্থীদের খোজ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ্টএকটি টিম খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা চাকমা জানান, খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে চান্দের গাড়ীটি নিয়ন্ত্রণ হারালে গভীর পড়ে গিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও ১০ থেকে ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ওসি কানন সরকার জানান, সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ^বিদ্যালয়ের এক ছাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ