• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

হিলফ্লাওয়ারের
জলবায়ু অভিযোজন ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সমাপনী কর্মশালা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2024   Wednesday

বেসরকারী উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারের আদিবাসী জ্ঞানভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রশমন অভিযোজন ভিসিএফ নির্ভর নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সক্ষমতা প্রকল্পের সমাপনী কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। প্রধান আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা। স্বাগত বক্তব্যে দেন হিলফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্হাপক জ্যোতি বিকাশ চাকমা। কর্মশালায় বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উল্লেখ করা হয়, এ প্রকল্পের ইন্টার ন্যাশনাল ইন্ডেজিনাশ ওমেন্স ফোরামের( আইআইডব্লিউএফ) আর্থিক সহায়তায় বনশ্রী নারী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় হিলফ্লাওয়ার এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। যা এ প্রকল্প ফেব্রুয়ারী ২২ সাল থেকে শুরু চলতি বছরে আগষ্টে সমাপ্ত হয়েছে। এতে মোট ব্যয়  হয়েছে চুষট্টি লাখ পয়ষট্টি হাজার টাকা। রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের ৩টি গ্রাম ও মগবান ইউনিয়নের ৩টি গ্রাম নিয়ে প্রকল্প এলাকা। এতে সুফলভোগী সংখ্যা ছিল ৪১৩ জন,মহিলা উন্নয়ন দল দশটি গ্রুপের সদস্য সংখ্যা ছিল তিনশত জন। এছাড়া গ্রামীন সাধারণ বন(ভিসিএফ) ব্যবস্থাপনা কমিটির ৩টি গ্রুপের সদস্য সংখ্য ৫৩ জন ও কিশোরী-কিশোরী দলের সংখ্যা ছিল ৬০ জন।

কর্মশালায় আরো বলা হয়, এ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরির্বতনের ঝুকি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় স্থানীয় জনগন তথা গ্রামীন বন নির্ভর আদিবাসী মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি। এছাড়া স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের পাস্পরিক যোগসূত্র স্থাপন করা।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, প্রত্যান্ত অঞ্চলে সবচেয়ে দরকার যতটুকু শিক্ষা ও মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পৌছায় না। এ জন্য জনসচেতনা দরকার। এ অঞ্চলের জলবায়ু একটি গুরুত্বপূর্ন বিষয়। এ এলাকার মানুষ প্রকৃতির উপর। প্রকৃতি বা জলবায়ু পরির্বতনকে কিভাবে প্রশমন করা যায় এজন্য তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সেগুন গাছের কারণে ছড়ার পানি শুকিয়ে যায় তার জন্য জনসচেতনা বৃদ্ধি করতে হবে। যা এ এলাকার জন্য কোন গাছ পরিবেশ বান্ধব।

তিনি আরো বলেন,জনসচেতনার গুরুত্বারোপের পাশাপাশি যারা প্রান্তিক লোকজন রয়েছেন তা আসল জিনিসটা বুঝতে পারছেন কিনা সেটাও দেখতে হবে। আশাকরি এ প্রকল্প সফলতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটায় সুফলভোগীসহ সবাই সন্তুুষ্ট হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ