• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সন্তু লারমাকে পার্বত্য চুক্তির জন্য আন্দোলন করতে হবে না-এ সরকারের মেয়াদেই চুক্তি বাস্তবায়িত হবে--সেতুমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2015   Wednesday

সন্তু লারমাকে  চুক্তির জন্য আন্দোলন করতে হবে না, এ সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ভুমি সমস্যাসহ বিভিন্ন সমস্যাগুলো সমাপ্ত করা হবে ।

 

বুধবার সকালে বান্দরবানের থানচি-আলিকদম সড়ক পরিদর্শনের সময় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 এ সময় উপস্থিত ছিলেন, সেনাবহিনী চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারের কোরের প্রধান আব্দুল কাদির, বান্দরবান রিজিয়ন কমান্ডার নকিব আহমেদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

 

বান্দরবানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩৩ কি.মি দৈর্ঘ্য থানচি-আলিকদম সড়ক পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । সড়কটি নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ১৬ ইসিবি ।

 

মন্ত্রী আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলার থানছি-আলিকদম সড়ক উদ্ধোধনের জন্য আগামী মে মাসের যে কোন দিন বান্দরবান সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উল্লেখ্য, পার্বত্য চুক্তির বাস্তবায়নের দাবিতে সরকারকে রোডম্যাপ কর্মসূচি ঘোষনা দিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সভাপতি এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ