• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লংগদুতে কাট্টলী বিলে স্পিডবোট-বালুবাহী বোট সংঘর্ষে নিখোঁজ ২

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2022   Friday

শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে একটি স্পিডবোট ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বোটচালক ছাড়াও আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। নিখোজ দুজন হলেন  এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের  বিএ প্রথম বর্ষের পরীক্ষার্থী।


পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিক বাঘাইছড়ি উপজেলার দূরছড়িবাজার থেকে একটি যাত্রীবাহী স্পিডবোট আটজন যাত্রী নিয়ে রাঙামাটি যাচ্ছিলো। এসময় লংগদু উপজেলার কাট্টলী বিলে কাট্টলী টাওয়ারের আগে বালুবাহী একটি বোটের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় স্পিডবোটের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন। আহত ছয় যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বোটচালকও আহত হয়েছেন।


লংগদু থানার আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুইজনকে ডুবুরিরা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ