• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জনসংহতি সমিতির জুরাছড়ি উপজেলা শাখার ৫ম সন্মেলন অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2015   Friday

সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জুরাছড়ি উপজেলা কমিটির ৫ম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মায়া চান চাকমাকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে সুমিত চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বরুন চাকমাকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা শিশু পার্কে অনুষ্ঠিত জনসংহতি সমিতির উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গুনেন্দু বিকাশ চাকমা। জনসংহতি সমিতির উপজেলা শাখার  আহ্বায়ক রনজিৎ কুমার দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী দেওয়ান, জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা।

 

সন্মেলনে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ  অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ১৭ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে সরকার একের পর এক চুক্তি লংঘন করে চলেছে। পার্বত্য চট্টগ্রামে বিজিপি ও সেনা ক্যাম্প স্থাপনের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহন করা হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, পার্বত্যবাসী আশা করেছিল পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে এ অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণসহ সকল ধরণের জাতিগত-শ্রেণীগত নিপীড়ন, শোষণ-বঞ্চনার অবসান ঘটাবে। কিন্ত সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ