• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ির পানছড়িতে এক নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2021   Friday

খাগড়াছড়ির পানছড়িতে স্ত্রী রুনালী ত্রিপুরাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে স্বামী দহ কুমার ত্রিপুরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানায় পরিবার। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (০৯ জুলাই) সকালে পানছড়ির লোগাং ইউনিয়নের নীলাধন কার্বারী পাড়ায় এই ঘটনা ঘটে।  দহ কুমার ত্রিপুরা ওই এলাকার রেবতি ত্রিপুরার ছেলে।

 

নিহত রুনালীর বড় ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, দীর্ঘদিন ধর বাবা মায়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল(বৃহষ্পতিবার) বিকাল থেকে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জেরে সকালে বাবা দা দিয়ে এলোপাতাড়ি কুপালে ঘটনাস্থলে মা মারা যায়। এদিকে ঘটনার পরপরি পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পানছড়ি বাজার থেকে ঘাতক দহ কুমারকে আটক করে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ময়নাতদন্ত শেষে ছেলেদের কাছে মরা দেহ হস্তান্তর করা হবে।  আসামী দহ কুমার ত্রিপুরাকে ও আটক করা হয়েছে।  মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ