• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ে দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় নিহত ১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2021   Friday

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মিতিয়াছড়ির দুর্গম নোয়াপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে মারমা ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে অংথোয়াই চিং মারমা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটলেও রাতেই চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।


জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকার ২নং রাইখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিন ছড়ির দূর্গম নোয়াপাড়ায় এলাকায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও মারমা ন্যাশনালিষ্ট পার্টি(এমএনপি) এর মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অংথোয়াই চিং মারমা নামে একজন নিহত হন। পরে ঘটনার খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে। শুক্রবার সকালের দিকে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় গুলির চিহৃ রয়েছে। নিহত অংথোয়াই চিং মারমা রাইখালি ইউনিয়নের গবাছড়া এলাকার মংসাথোই মারমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী বলে একাধিক সূত্রে জানা গেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেখানে আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী সত্যতাতা স্বীকার করে বলেন,দুই গ্রæপের মধ্যে গোলাগুলির ঘটনায় ঘটনাস্থল থেকে অংথোয়াই চিং মারমার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে গতকাল ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ