• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

চার বছর ধরে খোলা আকাশের নিচে শিকলবন্দি মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2021   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের মোহাম্মদপুর এলাকায় পুকুরপাড়ে মোঃ মেহেদি হাসানের পরিবারের বসবাস। মোঃ কেনাল মিয়া ও বকুল খাতুনের ছেলে তিনি। তার বাবা জেলে। মানুষের জাল দিয়ে মাছ ধরে কোনরকম তাদের জীবন যায়। মা বকুল খাতুন ও ১২ বছর ধরে মানসিক প্রতিবন্ধী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মেহেদি হাসান।  স্ত্রী ও সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হতদরিদ্রের পরিণত হয়েছেনমোঃ কেনাল মিয়া।  

 

জ্যৈষ্ঠ  মাসের প্রখর রোদে খোলা আকাশের নিচে বসে আছে তরুণ মেহেদি হাসান (২৬)। সবুজ গাছ ঘাসালি পুকুরের পাড়ে শিকলে বাঁধা অবস্থায় দিন-রাত পার করছেন তিনি। বামপায়ে লোহার শিকলেবাঁধা, থাকে তালা পরানো।

 

মানসিক ভারসাম্য হারানোর পর গত চার বছর ধরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এভাবে ঝড়, তুফান ও বৃষ্টির মাঝেও খোলা আকাশের নিচে জীবন পার করছেন তিনি।

 

মেহেদি হাসানের মামা মো. সাহাদুল ইসলাম জানান, আমার ভাগিনা হঠাৎ করেঅষ্টম শ্রেণিতে পড়ার সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর্থিক সার্মথ্য অনুযায়ী চিকিৎসা করানোর পর সুস্থ হয়নি ছেলেটি। চার বছর ধরে এভাবেইপুকুরপাড়ে  জীবন পার করেছে। কোনো সহযোগিতা আমরা পাইনি। আমার ভাগিনা ও বোনেরচিকিৎসা করাতে গিয়ে পুরো পরিবার এখন নিঃস্ব। তাদের মাথা গোঁজার মতো ঠাঁইও  হারিয়ে গেছে।

 

তিনি আরও বলেন, শিকল খুলে দিলে মানুষের সঙ্গে মারামারি করে। এর আগে মহালছড়ি বাজারে একজন মহিলাকে ইট দিয়ে ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পরে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। এর পর লোকজন জোর করে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। ঝড়, তুফান ও রোদে ও এই পুকুর পাড়ে থাকে ভাগিনা। পুকুর পাড়ে টিনের ছাউনি ছিল, খাট ছিল; সেগুলো সে (মেহেদি হাসান) পানিতে ফেলে দিয়েছে। এখনএভাবে থাকছে।

 

এ সময় অভিযোগ করে তিনি বলেন, কোন প্রতিষ্ঠান তাদেরকে (মেহেদি ও বকুল খাতুন) সহযোগিতা করেনি। একই পরিবারে মা ও ছেলে মানসিক প্রতিবন্ধী হলেও তারা কোনো ভাতার আওতায় আসেনি।

 

মহালছড়ির তরুণ সংগঠক মোঃ জিয়া জানান, সে অষ্টম শ্রেণি পর্যন্ত ভালো করেই  পড়াশোনা করেছে। তাদের ঘরবাড়ি নেই। মা ও ছেলে দুজনই মানসিক প্রতিবন্ধী। তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এ পর্যন্ত তারা কোনো ভাতা পায়নি। সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।

 

মেহেদি হাসানের মামা মো. ইস মাইল বলেন, আমরা ও দিনমজুরী করে সংসার চালায়। আর্থিক ভাবে তেমন সক্ষম না। সরকার তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করলে ভালো হতো।

 

মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল জানান, সে তো মানসিক প্রতিবন্ধী এবং কার্ড পাওয়ার যোগ্য।  শিগগিরই তাদের প্রতিবন্ধী কার্ড করার উদ্যোগ নেওয়া হবে।

 

মহালছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামসুল আলম জানান, আমাদের প্রতিবন্ধী জরিপ কার্যক্রম আছে। ফরম পূরণ করে ভাতা ভোগীদের চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসক দ্বারা প্রতিবন্ধী ক্যাটাগরি অনুযায়ী অন্তর্ভুক্ত হওয়ার পর উপজেলা প্রতিবন্ধী শনাক্ত করণ কমিটি যাচাই-বাছাই করার পর তাদের ভাতার আওতায় আনা হবে। এর আগে সম্ভব না। ওরা যদি ফরমটা পূরণ করে দেয়, ডাক্তারের প্রত্যয়ন পত্র জমা দেয়, তাহলে আমরা সাথে সাথে করে দিতে পারবো।

 

খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান বলেন, তাদের  দ্রুত রাষ্ট্র প্রদত্ত প্রতিবন্ধী সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। আমি সরেজমিন পরিদর্শন করে তাদের সহায়তার উদ্যোগ নেব।

 

-----হিলবিডি/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ