• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2025   Monday

 

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার পরিত্যক্ত সাতটি দোকানে অগ্নিকান্ডে পুড়ে গেছে। সোমবার (৩০ জুন) দুপুর প্রায় সাড়ে ১২টায় েএ ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ ঘটনার সূত্রপাত।

জানা গেছে, কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার পরিত্যক্ত সাতটি দোকানে আকস্মিক আগুন লাগে। এতে সাতটি দোকানঘর পুড়ে হয়ে যায়। এসব দোকানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ  ছিল। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং নৌবাহিনীর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  এর আগে এলাকার লোকজন ও পলিটেকনিকের শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।  বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ ঘটনার সূত্রপাত। এতে আগুনের তিন লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। 


কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দোকানের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। ঘটনাস্থল থেকে আমরা ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান,অগ্নিকান্ডের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ