• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2025   Friday

 

রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্নফুলী নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা পুরুষ সাস্বার হরিণটিকে বাঁচানো গেল না। শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টায় কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হরিণটি মারা যায়। এরআগে একইদিন বেলা ২টার সময় কাপ্তাই পিডিবি এলাকার স্পীলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে হরিণটি আহত অবস্থায় উদ্ধার করে কাপ্তাই বনবিভাগ।
ঘটনায় সত্যতা নিশ্চিত করে রাঙামাটি দক্ষিণ বনবিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, ধারনা করা হচ্ছে, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্রীকফিল্ড এলাকার উত্তর পাশের গহীন জঙ্গলে বন্য কুকুর অথবা অন্য কেউ হরিণটিকে শিকার করার জন্য ধাওয়া করে। প্রাণ বাঁচাতে হরিণটি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। খবর পাওয়ার পরই বন্য হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার সহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কর্ণফুলী রেঞ্জের সহকারি বন সংরক্ষক ও শিক্ষানবীশ রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু কাউসার জানান, বন্য কুকুরের হাত থেকে বাঁচার জন্য হরিণটি পাহাড়ের চুড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয় বলে মনে হচ্ছে। ওইসময় হরিণটি পায়ে আঘাতপ্রাপ্ত হয়। এঅবস্থায় কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশু চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে হরিণটি মারা যায়। এধরণের সাম্বার হরিণ বিরল প্রজাতির হয়ে থাকে। যার ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট হতে পারে। তবে বন্য হরিণটির পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ