• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

বান্দরবানে সাংগ্রাইং পোয়ে উৎসব উপলক্ষে সংবাদ সন্মেলন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2015   Thursday

মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং পোয়ে উৎসব বা মৈত্রী পানি বর্ষণ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে।

 

শহরের রাজার মাঠ সংলগ্ন  একটি রেষ্টোরেন্টে সংবাদ সন্মেলনে উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মং চিং নু মারমা এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উৎসব উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি ও কাউন্সিলর বাবু মং হ্নৈ চিং মারমা,সহ-সভাপতি মং মং চিং মারমা,সাধারণ সম্পাদক কো কো ওয়াই মারমা,সাংস্কৃতিক সম্পাদক সাজু।

 

সংবাদ সন্মেলনে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল ৮টায় পুরাতন রাজবাড়ি মাঠ হতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। ১৪ এপ্রিল দুপুর ২টায় সাংগু নদীর পাড়ে  বুদ্ধ মূর্তি স্নান। ১৫ এপ্রিল বিকাল ৩টায় পুরাতন রাজবাড়ির মাঠে মৈত্রী পানি বর্ষণ ও বান্দরবান মারমা শিল্পী গোষ্ঠী এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ এপ্রিল বিকাল ৩টায় রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও মিউজিক্যাল ব্যান্ড-ঙোয়েলারং এফ.এম ও স্থানীয় শিল্পীবৃন্দদের পরিবেষনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

মৈত্রী পানি বর্ষণ উৎসবের সহযোগিতা করছে প্রাণ আপ,উপজাতীয় ঠিকাদার সমিতি। বর্তমানে এ উৎসবকে ঘিরে বান্দরবানের ঘরে ঘরে সাজ সাজ রব। সকল সম্প্রদায়ের জনগন অধীর আগ্রহ সহকারে দিনটি অপেক্ষায় রয়েছে। উৎসবের মিডিয়া পার্টনার ৭১ টেলিভিশন। এছাড়া সরাসরী উৎসব অনুষ্ঠান সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন যমুনা ও ৭১ টেলিভিশন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ