• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি ও বাঘাইছড়িতে পিসিপি-ডিওয়াইএফ নেতার মুক্তির দাবিতে কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2015   Saturday

খাগড়াছড়িতে পিসিপির নেতা ও বাঘাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে(পিসিপি) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। 

 

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা তথ্য প্রচার সম্পাদক নিকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,কতুকছড়ির  ইউপিডিএফ জেলা কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি রাংগামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা। এর আগে একটি  বিক্ষোভ মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ফটক থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মিলিত হয়।

 

প্রেস বার্তায় বলা হয়, সমাবেশে বক্তারা  শনিবার সকালে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিতে মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করা একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি একটি যৌক্তিক ও জনগণের দাবি। অথচ প্রশাসন এই যৌক্তিক দাবিতে মিছিল আয়োজনে বাধা ও ধরপাকড় চালিয়ে চরম ফ্যাসিবাদী আচরণ করেছে।

সমাবেশ থেকে অবিলম্বে আটক পিসিপি নেতা রতন স্মৃতি চাকমা ও ডিওয়াইএফ নেতা অঙ্গদ চাকমাকে নিঃশর্ত মুক্তি, নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, পার্বত্য চট্টগ্রামের চলমান ধরপাকড়, নির্যাতন, মিথ্যা মামলা, ভুমি বেদখল ও অঘোষিত ‘অপারেশন উত্তররণ’ বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান। অন্যথায় পাহাড়ি ছাত্র পরিষদ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।

 

একই দাবিতে পিসিপি নানিয়ারচর থানা শাখার উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।  বক্তব্য রাখেন পিসিপি নান্যাচর থানা শাখার সভাপতি রিপন আলো চাকমা, সদস্য সুজন মনি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাংগামাটি জেলা শাখার সদস্য মন্টি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ