• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনায় রাঙামাটিতে কর্মহীন ছাপাখানা কর্মী রুবেলের পাশে জেলা ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2020   Friday

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির ছাপাখানার কর্মী মোঃ রুবেলকে মানববিক সহায়তার বাড়িয়ে দিয়েছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১ মাসের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে রুবেলের হাতে তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।

 

জেলা ছাত্রলীগের সূত্রে জানা গেছে, রুবেল রাঙামাটিতে একটি ছাপাখানায় কাজ করতেন। কিন্তু করোনার প্রভাবে কমর্রত প্রতিষ্ঠানের বকেয়া বেতন পাননি। তাই জীবনের দাগিদে রাঙামাটি শহরের বনরূপা এলাকার ফরেষ্ট রোডে লেবু, ধনিয়াপাতা, পেঁপে, কাঁঠালসহ অন্যন্যা কাঁচা মালবিক্রি করেন। তবে এ ব্যবসা থেকে অর্থটুকু লাভ হয়, তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে ডাল-ভাত খাওয়া কোনভাবেই সম্ভব নয়। এসব খবর পেয়ে মানবিক সহায়তা হিসেবে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১ মাসের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে রুবেলের হাতে তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।


রুবেল জানান, তিনি রাঙামাটি শহরের এক ছাপাখানায় বেশ কয়েক বছর যাবত স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। করোনার প্রাদুর্ভাবে গেল ২৬মার্চ সারাদেশে সরকার কর্তৃক অঘোষিত লকডাউন ঘোষনা করা হলে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।


তিনি বলেন, এই তার দু:সময়ে বর্তমান জীবনে অবস্থার কথা রাঙমাটি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ জানার পর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১ মাসের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।

 

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান, রাঙামাটি শহরের খুব পরিচিত মুখ রুবেল। রুবেল বর্তমান করোনা পরিস্থিতির কারণে মানবেতর জীবন যাবন করছে এমনন খবর জানার পর তৎক্ষণিকভাবে তিনি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১ মাসের জন্য খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। যারা করোনা পরিস্তিতিতে মানবেতর জীবন যাপন করছে। আমরা চেষ্টা করছি রুবেলের মত যারা রয়েছে তাদের সকলকে সহযোগিতা করার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ