• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নতুন করে আরো ১৩ শিশু হামে আক্রান্ত
দীঘিনালায় হামে আক্রান্ত ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রান সামগ্রী বিতরণ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ায় নতুন করে আরও ৭ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত  দুর্গম এই পাহাড়ী গ্রামে হামে আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাড়িয়েছে। তাছাড়াও উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়ায় নতুন করে ৬ শিশু আক্রান্ত হয়েছে। তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি মেডিকেল টিম দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ায় পাঠানো হয়েছে। তাছাড়াও রথিচন্দ্রপাড়ায় হামে আক্রান্ত ও অসহায় পরিবারদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

গেল ২২ মার্চ থেকে হামের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ায় নতুন করে আরও ৭ শিশু আক্রান্ত হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। রথিচন্দ্র কারবারী পাড়ায় মঙ্গলবার পর্যন্ত ২৮ শিশু আক্রান্ত হয়েছে। তারমধ্যে ধনিকা ত্রিপুরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ৭ শিশুর মধ্যে টার্জেন ত্রিপুরা ও চনিকা ত্রিপুরা নামে দুইজনকে মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রথিচন্দ্র কারবারী পাড়ার ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। তাছাড়াও উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়ায় নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই পাহাড়ী গ্রামে হামে আক্রান্ত ৬ শিশুকে মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য গনেশ ত্রিপুরা জানিয়েছেন। সব মিলে দীঘিনালায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৩৪ জনে দাড়িয়েছে।  

 

এদিকে দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ায় হামে আক্রান্ত ও অসহায় পরিবারদের মাঝে মঙ্গলবার দুপুরে দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। সেনা সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রানসামগ্রী পৌছে দেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি ডাল করে মোট ৫০ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে বলে সেনা কর্মকর্তা লেঃ সুহৃদ সুভানন জানিয়েছেন।

 

 সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন আহসান হাবীব জানান, দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ায় নতুন করে আরও ৭ শিশু হামে আক্রান্ত হয়েছে। হাম প্রতিরোধে রথিচন্দ্রপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম কাজ করছে। মঙ্গলবার সকাল থেকে দুর্গম এই পাহাড়ী গ্রামে হামে আক্রান্তদের পাশাপাশি অন্যান্য রোগীদেরও দিনব্যাপী চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান, নতুন করে রথিচন্দ্র কারবারী পাড়ায় ৭ শিশু এবং নয় মাইল ত্রিপুরা পাড়ায় ৬ শিশু আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জনকে জেলা সদর হাসপাতালে এবং দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইতিপূর্বে যাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল তাদের শারীরীক অবস্থা উন্নতির দিকে। দুয়েক দিনের মধ্যে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ