• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে মিডওয়াইফারি নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2025   Monday

পাহাড়ে শিশু ও মাতৃ মৃত্যু হার কমিয়ে আনতে পার্বত্য চট্টগ্রামে মিডওয়াইফারি নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। মিডওয়াইফারি নার্সিং ভর্তির যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের সরকারীভাবে বৃত্তি প্রদানের পাশাপাশি কোর্স সম্পন্ন শেষে চাকুরীরও ব্যবস্থা করা হবে।

জেলা পরিষদ সন্মেলন কক্ষে আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হিলের যৌথ উদ্যোগে সোমবার মিডওয়াইফারি নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে। অবহিতকরণ সভায় জেলার দশ উপজেলা থেকে চার শতাধিক নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থী অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় ইউএনএফপিএ কর্মকর্তা ফডিরদা বেগম, প্রনিতা রাহা, জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ান,গ্রীনহিলের নির্বাহী কর্মকর্তা যতন কুমার দেওয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়,পার্বত্য চট্টগ্রামে সরকারী বেসরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে চাহিদা থাকা সত্বেও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত মিডওয়াইফারি নার্স না থাকায় পদগুলো খালি পড়ে থাকে। বাইরে থেকে কাউকে পদায়ন করা হলেও দুর্গমতার কারণে তারা কর্মস্থলে থাকতে চায় না।। ফলে তারা বদলী হয়ে অন্যত্র চলে যান। চলতি বছরে পার্বত্য চট্টগ্রাম থেকে কোন শিক্ষার্থী মিডওয়াইফারি নার্সিংয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলে সরকারীভাবে তাদের বৃত্তি প্রদানের পাশাপাশি মিডওয়াইফারি নার্সিং কোর্স সম্পন্ন শেষে চাকুরীর ব্যবস্থার আশ^াস দেওয়া হয় সভায়। 
--হিলবিডি২/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ