• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

দীঘিনালায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
সেনাবাহিনীর সহযোগিতায় হামে আক্রান্ত ২০ শিশুকে হাসপাতালে ভর্তি

জাহাঙ্গীর আলম রাজু,দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2020   Monday

খাগড়াছড়ির দীঘিনালায় করোনা ভাইরাসের আতংকের মাঝে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ার ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে হাম।

 

 

সোমবার সেনাবাহিনীর সহযোগিতায় হামে আক্রান্ত ২০ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনী যৌথভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়াও আক্রান্ত শিশুদের চিকিৎসার পাশাপাশি দুর্গম এই পাহাড়ী গ্রামের সুস্থ্য শিশুদের হামের টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ার মানুষের মাঝে আতংকের পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট। গত ২২ মার্চ থেকে দুর্গম এই পাহাড়ী গ্রামে দেখা দেয় হামের প্রাদুর্ভাব। এপর্যন্ত এক শিশুর মৃত্যুসহ ২১ শিশু হামে আক্রান্ত হয়েছে।  

 

দুর্গম রথিচন্দ্র কারবারী পাড়ার দিনমজুর অমি রঞ্জন ত্রিপুরা জানান, আমার ছেলে মেয়ে দুজনই হামে আক্রান্ত হয়েছে। তারমধ্যে চিকিৎসার অভাবে গত শনিবার মেয়ে ধনিতা ত্রিপুরা মারা গেছে। তাই ছেলেকে বাচানোর জন্য হাসপাতালে নিয়ে এসেছি। তিনি আরও জানান, কাজ না করলে সংসার চলে না। বাড়িতে চাল ডাল কিছুই নেই। একদিকে করোনা ভাইরাসের কারনে কাজকর্ম বন্ধ। অন্যদিকে হামের প্রাদুর্ভাব। এমবস্থায় কি করবো বুঝতে পারছি না। পাড়ার প্রতিটি পরিবার আতংকের মাঝে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।

 

ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা জানান, হামে আক্রান্ত রথিচন্দ্রপাড়ার ২০ শিশুকে সেনাবাহিনীর সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিকিৎসার পাশাপাশি রোগী ও অভিভাবদের খাবারও দিচ্ছে সেনাবাহিনী। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। তিনি আরও জানান, রথিচন্দ্রপাড়ার প্রতিটি পরিবার দিনমজুর। তাই করোনা ভাইরাসের কারনে কাজকর্ম বন্ধ থাকায় দুর্গম এই পাহাড়ী গ্রামে দেখা দিয়েছে খাদ্য সংকট। জরুরী ভিত্তিতে ত্রানসামগ্রী বিতরণ করা না হলে খাদ্য সংকট তীব্র আকার ধারন করতে পারে বলে জানান তিনি।

 

সেনাবাহিনীর মেডিকেল অফিসার ক্যাপ্টেন আহসান হাবীব জানান, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দীঘিনালা সেনাজোনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও অভিভাবকদের মাঝে খাবার তিরণসহ চিকিৎসার স্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত আক্রান্ত ২০ শিশু ভর্তি হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কেউই আশংকাজনক নয়। আক্রান্ত শিশুদের চিকিৎসার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ রথিচন্দ্র পাড়ার সুস্থ্য শিশুদের হামের টিকা দেয়ারও উদ্যোগ গ্রহন করা হয়েছে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ভর্তি হওয়া পান্তই ত্রিপুরা এখন অনেকটাই সুস্থ্য বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ