• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির মৈত্রী বিহারে বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2019   Saturday

রাঙামাটির মৈত্রী বিহারে শনিবার বৌদ্ধ ধর্মবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সভায় আনন্দ বিহার অধ্যক্ষ ও ত্রিপিটক বিশারদ প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে ধর্মদেশনা দেন  পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর কমিটির উপদেষ্টা কীর্তিলংকার মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর কমিটির সভাপতি পূর্নজ্যোতি মহাস্থবির প্রমুখ। এসময় সাবেক যুগ্ন জজ দীপেন দেওয়ান, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ দেওয়ান। প্রতিশা চাকমা কণ্ঠে ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে ধর্ম সভা শুরু হয়। মঙ্গলাচারণ করেন পাঠ করেন শুভলংকার শ্রমন।  অনুষ্ঠানে  ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

 

এর আগে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভগবান বুদ্ধের অহিংসা পরম নীতি মেনে চলে ও হিংসা, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে নিজেকে সর্বদা সৎপথে পরিচালিত করার হিতোপদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ