• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2026   Thursday

দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকুরিতে আদিবাসীদের জন্য ৫শতাংশ কোটা পুর্নবহাল এবং পাহাড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষ প্রথা, শিক্ষক নিয়োগের দুর্নীতি ও অনিয়ম বন্ধ, পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ, দক্ষ শিক্ষক নিয়োগের দাবিতে জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)। এ দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা প্রশাসকের শিক্ষামন্ত্রী,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ-সমাবেশ করেছে।
৬৪তম শিক্ষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে অয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির জেলা শাখার সভাপতি সুমন চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা,হিলউইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সভাপতি কবিতা চাকমা, এ্যাডভোকেট দীপন চাকমা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মেরিন ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন পিসিপির সাংগঠনিক সম্পাদক সজল চাকমা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ৬ দফা দাবিতে শিক্ষামন্ত্রী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জেলা জিমনেসিয়াম চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে পাহাড়ে আজ শিক্ষা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। পাহাড়ে প্রত্যান্ত অঞ্চলের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে বর্গা শিক্ষক দিয়ে শ্রেনী পাঠদান করা হচ্ছে। যার কারণে মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও নানান জটিলতায় দীর্ঘ দিন ধরে ঝুলে রয়েছে। তবে শিক্ষক নিয়োগ নিয়ে আগের পরিষদগুলোতে দুর্নীতি, অনিয়মের অভিযোগ রয়েছে। বর্তমানে জেলা পরিষদের নতুন পরিষদ এসেছে। এ নতুন পরিষদ শিক্ষক নিয়োগ নিয়ে আগের পরিষদের ন্যায় হাটলে ছাত্রসমাজ থেকে পাহাড়ের সচেতন সমাজ তা রুখে দাঁড়াবে।
বক্তারা অবিলম্বে, পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নে উদ্যোগ গ্রহন, পাহাড়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, বর্গা শিক্ষক প্রথা বন্ধে. পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আদিবাসীদের জন্য ভর্তি কোটা ৫শতাংশ নিশ্চিত করাসহ জাতীয় পাঠ্য পুস্তকে আদিবাসীদের নিয়ে বিকৃতি বন্ধের দাবিসহ রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদে চাকুরিতে আদিবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকারের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ