• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জুরাছড়ি সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2019   Friday

উপস্থিত হাজারো বৌদ্ধ পুণ্যাথীর সাধু-সাধু-সাধু উচ্চারণ আর সকল প্রাণীর সুখ-শান্তি-মঙ্গল কামনা এবং সকল প্রকার অশুভ শক্তি থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিশেষ প্রার্থনার মধ্যে নিয়ে  শুক্রবার(১৮ সেপ্টেম্বর) জুরাছড়ি সুবলং শাখা বন বিহারের দু’দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসব সমাপ্ত হয়েছে।

 

সুবলং শাখা বন বিহারের স্বর্গ ঘরের মাঠ আয়োজিত  এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনকারী পুন্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা দেন বিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির, ধর্মসার মহাস্থবির, বোধিনন্দ স্থবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুরাছড়ি জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবলং শাখা বন বিহারের ২৭তম কঠিন চীবর দান উদযাপন পৃষ্ঠপোষক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন সুবলং শাখা বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি ও শিক্ষানুরাগী ধল কুমার চাকমা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শুরুতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন পূর্নিমা চাকমা। পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালযের প্রধান নিত্যানন্দ চাকমার পরিচালনায়  ভিক্ষুসংঘের উদ্দেশে বড়মোইন জুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন বিজয় চাকমা পঞ্চশীল প্রার্থনা করেন।

 

এতে পঞ্চশীল, অষ্টপুরুষ্কার, বুদ্ধমূর্তি, কল্পতরু ও কঠিন চীবর উৎসর্গের পর মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তৈরীকৃত কঠিন চীবর উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি ও শিক্ষানুরাগী ধল কুমার চাকমা এবং উপাসিকা লক্ষি সীতা চাকমা পৃথক ভাবে সুবলং শাখা বন বিহারের প্রধানের উদ্দেশে প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ