• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি’র শান্তিপুর অরন্য কুটিরে কঠিন চীবর দান অনুষ্টিত

নূতন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2019   Friday

খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরে ১৩-তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবির ’বেইন বুনা’ শুভ উদ্বোধন করেন।

 

এরপর তুলা উত্তোলন, তুলা থেকে সুতা, সুতা থেকে কোমর তাঁতের মাধ্যমে রাতভর কাপড় বুনানো হয়। সেই কাপড় সেলাই করে শুক্রবার কঠিন চীবরটি দান করা হয়।

 

এ লক্ষে সকালে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়। গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন-শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের বৌদ্ধ ভিক্ষু দেবানন্দ মহাস্থবির, খাগড়াছড়ির ক্ষান্তিপুর বনকুটির থেকে আগত আর্যমিত্র মহাস্থবির প্রমূখ।

 

বক্তব্য দেন-তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তি চাকমা, সাবেক উপমন্ত্রী মুনি স্বপন দওেয়ান, শান্তিপুর অরন্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা প্রমূখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা ও জুয়েল চাবমা, খাগড়াছড়ি আর্মি রিজিয়নের প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ মাহমুদ ও ক্যাপ্টেন আরিফুল রহমান, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান  মনিতা ত্রিপুরা, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা একান্ত সচিব খগেন ত্রিপুরা, এমপি বাসন্তি চাকমার একান্ত সচিব মার্শাল চাকমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জুনেল চাকমা ও অন্তরা চাকমা, দানীয় সামগ্রী উৎসর্গ বিবর্তন চাকমা ও অমৃত নন্দ চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ