• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

৫৪বছর পর আলোকিত হচ্ছে বরকল

পুলিন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2015   Monday

কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের ৫৪বছর পরে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে রাঙামাটির দূর্গম অন্ধকারাচ্ছন্ন বরকল উপজেলা। পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ও উন্নয়ন প্রকল্প ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) যৌথ উদ্যোগে বরকল উপজেলা সদরে বিদ্যুতের খুঁটি ও সংযোগ লাইন স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সংযোগ লাইন স্থাপন করা হবে। উপজেলা সদরের ১১ কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ আগামী জুন মাসের মধ্যে চালু করা হবে বলে পিডিবির সুত্রে জানা গেছে।

 

সূত্র জানায়,২০১০ সালে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ির ৩ পার্বত্য জেলার বিদ্যুৎ বিহীন উপজেলা গুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য ১শ ৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ প্রকল্পের আওতায় দীর্ঘ দিনের অন্ধকারাচ্ছন্ন বরকল উপজেলাকে ৫৪ বছর পর আলোকিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে উপজেলা সদরে বিদ্যুতের খুঁিট ও সংযোগ লাইন স্থাপন করা হয়েছে।

 

 বরকল বাজার কমিটির সভাপতি উৎপল চাকমা ও ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর জানান, অন্ধকারে থাকা এ উপজেলার মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হবে এটাই ছিল এ উপজেলার মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন। সেই স্বপ্ন আজ পুরণ হতে চলেছে। বিদ্যুতের আলোয় এ উপজেলার আর্থ-সামাজিক অবস্থার এক পরির্বতন আসবে। তবে এ মহতি উদ্যোগ হাতে নেয়ায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদারকে ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার সচেতন মহল।

 

 বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা জানান, উন্নয়নের শর্ত হচ্ছে বিদ্যুৎ। এ উপজেলাকে বিদ্যুতের আওতায় আনার ফলে উপজেলার মানুষ খুবই খুশি।

 

পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ আবদুল মুত্তাহী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা জানান, তিন পার্বত্য জেলার বিদ্যুৎ বিহীন উপজেলা গুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য ২০১০ সালে সরকার ১শ ৬৫ কোটি টাকা বরাদ্দ দেয় পিডিবিকে। বরাদ্দের এ অর্থ থেকে বিদ্যুৎ বিহীন বরকল উপজেলাকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। আগামী জুনমাসের মধ্যে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ