• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লক্ষ্মীছড়িতে পাহাড়ি নারীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2019   Saturday

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া নামক এলাকায় নাগরি চাকমা(৩০) নামে এক পাহাড়ি নারীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।


শনিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, নাগরি চাকমাকে এক দুর্বৃত্ত কর্তৃক ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, খুন, গুম, অপহরণ ও নির্যাতনের ঘটনা যেন মহামারি আকার ধারণ করেছে। প্রতিনিয়ত এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে। কিন্তু এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।


বিবৃতিতে অবিলম্বে নাগরি চাকমা হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীর ওপর সহিংসতা বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জাননো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ