• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লংগদু রাবেতা মডেল স্কুলে ছাদ থেকে পড়ে এক ছাত্রী গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2019   Monday

রাঙামাটির লংগদু উপজেলাধীন রাবেতা মডেল স্কুলের তিন তলা ছাদ থেকে পড়ে নবম শ্রেণির ছাত্রীর দুই পা ও হাত ভেঙ্গে গেছে বলে জানা গেছে। এ ঘটনার জন্য ছাত্রীর পরিবার পরিজন ও এলাকাবাসী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম এবং বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শাহিনা জামানকে দায়ী করেছেন।  রোববার বিদ্যালয় চলাকালিন সময়ে এই  ঘটনা ঘটেছে।

 

বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন ধরে গুরুতর আহত ছাত্রীর সাথে একই ক্লাসের ছাত্রের সাথে প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে বলে রোাবার ছাত্রী স্কুলে  গিয়ে  ক্লাসে ব্যাগ রেখে বাইরে  গেলে ব্যাগ তল্লাশী করেন বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শাহিনা জামান।  এসময় শাহিনা জামান ওই ছাত্রীর ব্যাগে প্রেম ঘাটত কিছু চিঠি ও উভয়ের ছবি পেয়ে সে গুলো নিয়ে প্রধান শিক্ষকের কাছে জমা দেন।

 

প্রধান শিক্ষক নুরুল করিম ওই সব ডকুমেন্ট পেয়ে ছাত্র-ছাত্রীর অভিভাবক স্কুলে ডেকে নিয়ে বিষয়টি গভীরভাবে তুলে ধরেন।প্রধান শিক্ষক এক পর্যায়ে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের সামনে দুজনের বিষয়ে আপত্তিকর কথাবার্তা তুলে ধরলে ছাত্রীর কানে যাওয়ার সাথে সাথে ওই ছাত্রী স্কুলের তিন তলা ভবন থেকে ‘আতœহত্যার উদ্দেশ্যে’ লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত  চিকিৎসক দ্রুত চট্টগ্রামে প্রেরণ করেন। বর্তমানে ওই ছাত্রীটিকে চট্টগ্রাম বেসরকারি ক্লিনিক সি এইচ সি আর এ আইসিওতে ভর্তি করা হয়েছে।  তবে তার অবস্থা বিপদজনক বলে তার ভাই আরমান জানিয়েছেন।

 

স্থানীয় ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা  অভিযোগ করে বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি ছোট্ট ঘটনাকে অনেক বিরাট করে দেখার কারনে আজ এই ছাত্রীর জীবনে এত বড় ঘটনা ঘটেছে। তারা  আরো বলেন,ছেলে মেয়ে দুজনই শিশু বিষয়টিকে এত গভীরভাবে দেখার কিছুই ছিল না। বিষয়টি বড় আকারে দেখার কারনে আজ এত বড় ঘটনা ঘটেছে ওই ছাত্রীর জীবনে। কয়েক বছর আগেও এই প্রতিষ্ঠানের এক ছাত্রী আতœহত্যা করে মারা গেছেন। সব কিছু মিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিমের সাথে বেশ কিছু অসাধু শিক্ষক রয়েছে যারা এসব ঘটনার সাথে জড়িত।এব্যাপারে ছাত্রীর পরিবার প্রধান শিক্ষককে আসামী করে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে প্রধান শিক্ষক বলেন,প্রেমের ঘটনা সত্য। তবে কি কারনে ওই ছাত্রী তিন তলা থেকে পড়ে গেছে তা আমার জানা  নেই। এ অপর একটি প্রশ্ন ক করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

 

লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, এব্যাপারে শুনেছি তবে কেউ এখনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ