• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ভারতের দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো বরকলের যুবতি রুপালি চাকমা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2019   Friday

ভারতের মিজোরাম প্রদেশের বড় পনছড়ি থানার আওতাধীন হুরোলোবা ছড়া গ্রামে দাদুর বাড়িতে সামাজিক উৎসব বিজু উৎসবে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো রুপালি চাকমা(২০)।


রাঙামাটির বরকল উপজেলাধীন ৩নং আইমাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পেরাছড়া গ্রামের বাসিন্দা গুরি মরত্তো চাকমার ডাকনাম(তিবিরেবো) কন্যা রুপালি চাকমা।


পারিবারিক সুত্রে জানা যায়- পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের সামাজিক উৎসব বিজুর দুদিন আগে রুপালি চাকমা ভারতের মিজোরাম রাজ্যের বড়পনছড়ি থানার আওতাধীন হুরোলোবাছড়া গ্রামে দাদু মদন মুনি চাকমার বাড়িতে বিজু উৎসব পালনের জন্য বেড়াতে গিয়েছিল। গেল ১২ এপ্রিল সকালে হুরোলোবাছড়া বৌদ্ধ বিহারের পাশে ঝোপ ঝারে একটি গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রুপালি চাকমার লাশ পাওয়া যায়।


মৃত রুপালি চাকমার দাদু মদন মুনি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উৎসবের প্রথম দিন ফুল বিজুর এক দিন আগে রাতের খাওয়া দাওয়ার পর যার যার রুমে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে জেগে দেখি নাতি রুপালি চাকমা বাড়িতে নেই। মনে হয়েছিল সেই সবার আগে ঘুম থেকে উঠে পানি আনতে ছড়াতে গেছে। কিন্তু অনেকক্ষন অপেক্ষার পরেও যখন রুপালির দেখা নেই। তখন তাকে খোজাখুজির এক পর্যায়ে বৌদ্ধ বিহারের পাশের জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।


এদিকে, রুপালির লাশ পাওয়ার পর পুরো এলাকায় এক হ্নদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রুপালীর মৃত্যুতে সীমান্তে এপার-পারের মানুষদের মাঝে ঐতিহ্যবাহী বিজু উৎসবের উপর নীতিবাচক প্রভাব পড়েছে বলে এলাকার মানুষরা জানিয়েছেন।


মৃত রুপালি চাকমার বাবা গুরি মরত্তো চাকমা ও তার স্ত্রী এখন মেয়ের শোকে পাগল প্রায়। পরিবারের পক্ষ থেকে দাবী রুপালি চাকমার ব্যক্তিগত কোন শত্রু নেই। কোন ব্যক্তিগত কিংবা পারবারিক সমস্যাও নেই। কোন দুঃখে সেই আত্ম হত্যা করবে? কেন নিজেকে এভাবে শেষ করবে? সেই নানা প্রশ্ন আজ রুপালি চাকমার আত্মীয় স্বজন ও এলাকার মানুষদের। তবে অনেকের ধারনা রুপালি চাকমাকে কেউ জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন মৃত রুপালি চাকমার বাবা গুরি মরত্তো চাকমা।


এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান বলেন তিনি তার উর্ধ্বতন কতৃর্পক্ষের মাধ্যমে বিষয়টি জেনেছেন এবং তাকে দেখার জন্য বলা হলে তিনি এলাকার লোক মুখে শুনেছেন রুপালি চাকমা নামে এক পাহাড়ি যুবতি নারী ভারতের মিজোরাম রাজ্যের বড়পনছড়ি থানার হুরোলোবা ছড়া নামক গ্রামে দাদুর বাড়িতে বিজু উৎসব পালন করতে গেলে সেখানে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত্যু হয় হয়েছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ করতে আসেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ