• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে আহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2019   Monday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) বান্দরবান থানা শাখাধীন রাজ বিলা ইউনিয়ন কমিটির কার্যনির্বাহী সদস্য অংক্য চিং মারমাকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দবরান জেলা শাখা।

 

সোমবার বিভিন্ন গণমাধমে পাঠানো এক প্রেস প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দবরান জেলা শাখার সাধারন সম্পাদক ক্যবামং মারমা এই প্রতিবাদ ও নিন্দা জানানো জানান।


প্রেস বার্তায় বলা হয়, গেল রোববার সাড়ে দশটার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাজবিলা ইউনিয়ন কমিটির কার্যনির্বাহী সদস্য ও তাইংখালী বাজার এলাকার বাসিন্দা অংক্যচিং মারমাকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে বাড়ি থেকে ডেকে বাড়ির সামনেই মাথায় গুলি করে চলে যায়। বর্তমানে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে এলাকার জনসংহতি সমিতি’র কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীরা গণনিরাপত্তাহীনতায় ভুগছেন।


প্রেস বার্তায় এলাকাবাসীর উদ্বৃত্তি দিয়ে দাবী করা হয়, ওই এলাকায় অনেক দিন ধরে সশস্ত্র দুর্বৃত্তরা চাঁদাবাজী, অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ড একাদশ জাতীয় নির্বাচন আগ থেকে চালিয়ে আসছে। তবে এক শ্রেণীর বিশেষ স্বার্থান্বেষী মহল উক্ত ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রেস বার্তায় অভিযোগ করা হয়।

 

প্রেস বার্তায় অংক্য চিং মারমাকে প্রাণনাশের ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সিআর.

ads
ads
আর্কাইভ