• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

নিহত দুজনকে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মী দাবী করেছে জেলা আওয়ামীলীগ
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত ২

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2019   Monday

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় সোমবার বিকালে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কর্মী মংসিনু মারমা (৪০) ও মোঃ জাহিদ (৩২)। এ ঘটনায় সংস্কারপন্থী জেএসএস এর পক্ষ থেকে প্রতিপক্ষ জেএসএস(সন্তু লারমা) গ্রুপকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।


এদিকে জেলা আওয়ামীলীগের এক প্রেস বার্তায় নিহত দুজনকে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্র্মী বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


পুলিশ জানায়, কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মাসিং মারমার চা দোকানে মংসিনু মারমা ও তার বন্ধু মোঃ জাহি অবস্থান করছিলেন। এসময় একদল সশস্ত্র সদস্য অর্তকিতে তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে মংসিনু মারমা ও তার বন্ধু মোঃ জাহিদের মৃত্যু হয়। এ রিপোর্ট(সন্ধ্যা ৭টা) খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


এদিকে সংস্কারপন্থী জেএসএস’র তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সুধাকর ত্রিপুরা এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নাম প্রকাশে অনিচ্ছুক) এক নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার সংগঠন এ ঘটনায় জড়িত নয়। উদ্দেশ্য প্রনোদিতভাবে দায়ী করা হচ্ছে।


অপরদিকে,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে, চন্দ্রঘোনা থানাধীন কারিগর পাড়ায় দোকানে বসা অবস্থায় মংচিনু মারমা ও জাহিদকে জেএসএস (সন্তু) গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।


প্রেস বার্তায় আরো বলা হয় এ ঘটনায় বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার এমপি দীপংকর এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের জোর দাবীর পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে আরো গতিশীল করার জোর দাবী জানিছেন।

 

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত মংসিনু মারমা এর আগে জনসংহতি সমিতির(সন্তু লারমা) গ্রুপের কর্মী হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সংস্কারপন্থী জনসংহতি সমিমিতে(এমএন লারমা) যোগ দিয়েছিলেন। ধারনা করা হচ্ছে যোগদানের জেরে প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ