• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

কাপ্তাইয়ে রাইখালীতে ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাঃ প্রাইভেট শিক্ষক আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2019   Sunday

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাইখালীর পূর্বকোদালা এলাকায় মিতালী মারমা(০৯) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করেছে। বস্বাবন্দি লাশ নিয়ে পালানো সময় গ্রামবাসীরা প্রাইভেট শিক্ষক অংবাচিং মং মারমা(৪৫)কে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। নিহত স্কুল ছাত্রী মিতালী মারমা রাইখালীর পূর্বকোদালা এলাকার সাথুই অং মারমার মেয়ে। সে পূর্বকোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।


পুলিশ জানায়, কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়ার পূর্বকোদালা এলাকায় স্থানীয় ডাঃ অংসুইপ্রু মারমার বাড়ীতে শিক্ষক অংবাচিং মারমার কাছে প্রাইভেট পড়তে যায় নিহত মিতালী মারমা। প্রাইভেট শেষে শনিবার সকাল ১০ ঘটিকায় অন্যান্য সহপাঠিরা স্কুলে গিয়ে বিকেল ৪ টায় ঘরে ফিরে গেলেও নিহত মিতালী ফিরে আসেনি। সে ঘরে না যাওয়ায় তার স্বজনরা চারিদিকে খোঁজাখুজির পর তাকে না পেয়ে প্রাইভেট শিক্ষকের নিকট ছুটে যান। শিক্ষকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় বিষয়টি রাইখালী চেয়ারম্যানকে অবহিত করে মিতালীর পরিবার। পরে রোববার ভোর সাড়ে ৪টায় শিক্ষক অংবাচিং মারমা বস্তাবন্ধি লাশ নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানকে দিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়এ লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক অংবাচিং মারমা উসাখৈ মারমার ছেলে। তার বাড়ী বড়খোলা পাড়ায়।


চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনার পর অভিযুক্ত বাচিং মং মারমা পালানোর চেষ্টা করছিল। গ্রামবাসীদের সহায়তায় গতকাল রোববার সকালে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক অংবাচিং মারমা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্কুল ছাত্রী মিতালী মারমাকে অতিরিক্ত পড়ানোর বাহানায় আটকিয়ে রাখে। অন্যান্যরা সবাই চলে যাওয়ার পর তাকে অনৈতিক কাজ করতে গেলে সে ভয়ে চিৎকার শুরু করে। এক পর্যায়ে তার গলায় শুতলি ও কাপড়ের হাত বেগের রশি দিয়ে গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ বস্তায় ভরে ঘরের সিলিংয়ের উপর লুকিয়ে রাখে। রোববার ভোরে সে লাশ নিয়ে পালানোর চেষ্টা করছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ