• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

বিলাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে ১টি একে-২২ মেশিনগানসহ আটক ৩

স্টাফ রিপোর্টার/বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2018   Thursday

রাঙামাটির বিলাইছড়িতে যৌথবাহিনীর অভিযান চালিয়ে ১টি একে-২২ মেশিনগানস ৩ জন আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা(৪৬),যতীন কান্তি তঞ্চঙ্গ্যা(৪৮)ও পাভেল তঞ্চঙ্গ্যা(২২)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তাদের আটক করা হয়।


বিলাইছড়ি থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১ টার দিকে বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নের তারাছড়ি গ্রামে ক্যাপ্টেন সাদমান সৌমিক এর নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালানো হয়। এসময় একটি একে-২২ মেশিনগান,৩ রাউন্ড গুলি.ম্যাগজিন ১ টি ও ৪টি চাইনিজ চাকুসহ তিন জনকে আটক করা হয়। তাদের বিলাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন আটককৃতরা সকলে জনসংহতি সমিতির মূল দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় ১৯ এ (এস) ধারায় অবৈধ অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ