• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

পানছড়িতে লোগাং বাজারে ব্রাশফায়ারে দুইজন নিহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2018   Sunday
no

no

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং বাজারে ব্রাশফায়ারে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন লোগাং এর বাসিন্দা চা দোকানি চিক্য চাকমা (৩২) ও অপরজন স্থানীয় রাস্তার নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০)।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারী পাহাড়ি কয়েক যুবক ব্রাশফায়ার করে একজনের মৃত্যু নিশ্চিত হবার পর ফাঁকা গুলী করতে করতে এলাকা ত্যাগ করেন। এসময় আহত নির্মাণ শ্রমিকও একটু পরেই প্রাণ হারান।


ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা অভিযোগ করেন, পানছড়ি উপজেলার পুজগাং উপরের বাজরের ইউপিডিএফ-এর স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে দিয়ে নিচের বাজার এলাকায় নির্বাচনী অফিসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে দুই জন নিহত হয় বলে তিনি জানান। তিনি এই হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতি (এম এন লারমা) অংশের সশস্ত্র সন্ত্রাসীদের অভিযুক্ত করেছেন। তবে এ ঘটনায় জনসংহতি সমিতির (এম এন লারমা) পক্ষ থেকে ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল আলম বলেন, নিহত দুজনের মধ্যে একজন স্থানীয় পাহাড়ি এবং আরেকজন শ্রমিক। সেনা বাহিনী,বিজিবি ও পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান। কি কারণে ঘটনা ঘটেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি তবে পুলিশের ধারণা দুই আঞ্চলিক দলের বিবাদমান দন্ধ ও সংঘাতের কারণে এই হত্যাকান্ড হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ