• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কাপ্তাই হ্রদে অভিযানে ১১বোটসহ ১৮শ মিটার জাল জব্দ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2018   Sunday

রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ বৃদ্ধিসহ মাছের সুষ্ঠ প্রজনন ও অবাধ বিচরণ ক্ষেত্র নিশ্চিত করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে নিয়মিতভাবেই চলছে অবৈধ জাঁক অপসারণ কর্মকান্ড। এর ধারাবাহিকতায় গতকালও বিএফডিসি কর্তৃপক্ষ ১৬ আনসার ব্যাটালিয়ানের সহযোগিতায় তিনটি অবৈধ জাঁক ধ্বংস করেছে।

 

শনিবার রাতে বরকল উপজেলাধীন সুবলং ইউনিয়নের বিল্যাছড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় বিশ লক্ষ টাকা মূল্যের ১১টি বোট নৌকাসহ প্রায় ১৮শ মিটার অবৈধ জাল জব্দ করে বিএফডিসি কর্তৃপক্ষ।

 

বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক নৌ কমান্ডার আসাদুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বরকলের হাজাছড়াস্থ ১৬ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক (সিও) মোঃ মজিবুল হকের নির্দেশনা তারই বিকিউএম সিরাজুল আমিনের নেতৃত্বে ২০ জনের একটি বিশেষ দল বিল্যাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট্য চোরাকারবারিরা বোট-নৌকা ফেলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ইঞ্চিনচালিত অক্সিজেন সিলিন্ডার লাগানো তিন এবং আটটি ইঞ্চিন নৌকাসহ তিনটি জাঁক থেকে ৬শ মিটার দৈর্ঘ্যরে তিনটি জাল (১৮শ মিটার) জব্দ করে। এসবের আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানাগেছে। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ বৃদ্ধিতে অন্যতম বাঁধা এই ধরনের অবৈধ জাঁকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ