• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বান্দরবানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ১

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2018   Tuesday

মঙ্গলবার বান্দরবান শহরে প্রবেশের পথে বাসষ্টেশন এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাসটির হেলপার নিহত হয়েছে। এতে বাসের অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে আগত মদিনা ঢাকা মেট্রো –ব -১১-০৯৩৮ একটি পর্যটকবাহী বাসটি বান্দরবানে আসছিল। জেলা শহরে প্রবেশের পথে বাসষ্টেশন এলাকায় পাহাড়ি ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুটিতে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। এসময় বাসের হেলপার রাজু (৩৪) ঘটনাস্থলেই মারা যায়। এতে বাসের অন্তত ১৫ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটিতে ৫৭ জন যাত্রী ছিল। বান্দরবান ভ্রমন শেষে তাদের রাতে খুলনার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খুলনার একটি পর্যটকবাহী বাস ৫৭ জন যাত্রী নিয়ে বান্দরবান আসার পথে বাসষ্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ