• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মাদকের বিরুদ্ধে পুলিশ মাইনাস ট্রলারেন্স
খাগড়াছড়িতে উদ্ধারকৃত বিপুল মাদক ধ্বংস করলো পুলিশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2018   Sunday

খাগড়াছড়ি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো নয় মাইনাস ট্রলারেন্সে উল্লেখ করে খাগড়াছড়ি নবাগত পুলিশ সুপার মো: আহমার উজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না। মরণঘাতক এ মাদক প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে। অচিরেই খাগড়াছড়ি থেকে মাদক নির্মূল করা হবে। এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

রোববার গেল কয়েক মাসের অভিযানে উদ্ধারকৃত মাদক ধ্বংস কালে খাগড়াছড়ি সদর থানায় পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন।

 

এ সময় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটো, গোয়েন্দা শাখা প্রধান (ডিআই ওয়ান) আব্দুস সামাদ,সদর থানা পুলিশের,এস আই, এএসআইসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটো  জানান, খাগড়াছড়িতে মাদকের সাথে জড়িতদের কঠোর হাতে দমনে মাঠে সক্রিয় রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি থেকে মাদকের মুল উৎপাদন করায় পুলিশের লক্ষ বলে তিনি জানান।  

 

গেল কয়েক মাসে  উদ্ধারকৃত ৩ হাজার পিস ইয়াবা, ৫ শত লিটার চোলাই মদ ও ১২ কেজি উদ্ধারকৃত গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হয় বলে পুলিশ জানান। গত কয়েক মাসের অভিযানে উদ্ধারকৃত এসব মাদক নির্মূলে খাগড়াছড়িতে মাদক অনেকটা কমে এসেছে বলে স্থানীয়রা জানান। ধ্বংস কালে এসব মাদকের মধ্যে চোলাই মদ মাটির গর্তে ঢেলে নষ্ট করা হয় এবং গাজায় আগুন দিয়ে নষ্ট করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ