• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে
স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2018   Sunday

বান্দরবানের লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে শারীরিক নির্যাতনসহ হত্যা চেষ্টার অভিযোগে স্বামী মোঃ রাসেদুল ইসলাম ত্রিপুরার(৪৮) বিরুদ্ধে লামা থানায় মামলা রুজু করা হয়য়ছে। গেল ১৯ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা বাদী হয়ে  স্বামী মোঃ রাসেদুল ইসলাম ত্রিপুরার বিরোদ্ধে এ মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায় , লামা উপজেলা পরিষদের কার্যক্রমসহ এলাকার বিচার শালিশ শেষ করে বাড়ি ফিরতে দেরি হলে প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালমন্দ করে মারধর করতো। নিজেদের দুই মেয়ের কথা চিন্তা করে গেল  দুই বছর ধরে সহ্য করে আসছিলেন। গেল ১৭ সেপ্টেম্বর বাড়ীতে ফিরতে সন্ধ্যা হলে রাত সাড়ে ১০টার দিকে ভাইস চেয়ারম্যান সারাবান তহুরাকে মারধর করে চেয়ারের খুটি দিয়ে মাথায় আঘাত করে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন তার স্বামী মোঃ রাসেদুল ইসলাম ত্রিপুরা।

 

এ বিষয়ে লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা`র স্বামী মোঃ রাসেদুল ইসলাম ত্রিপুরা`র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্ত্রীর কিছু  দৃশ্যমান বা অদৃশ্যমান বিষয় নিয়ে সংসারে অশান্তি লেগেই আসছিল। তাই গেল ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার সময় আমার স্ত্রী শারাবান তহুরাকে মারধর করি। তবে তার বিরুদ্ধে অনিত হত্যার চেষ্টার অভিযোগ সত্য নয় বলে তিনি দাবী করেন।

 

লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা জানান, তার স্বামী তাকে সন্দেহ করে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গেল ১৭ সেপ্টেম্বর পরিকল্পিত ভাবে তাকে হত্যার চেষ্টা করায় তিনি লামা থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, লামা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাবান তহুরা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে তার স্বামীর বিরুদ্ধে গেল ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ