• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনও`র কাছে শিক্ষার্থীদের নালিশ

Published: 24 Sep 2018   Monday

বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয় না করে ভূয়া বিল ভাউচার দিয়ে টাকা আত্মসাত করার অভিযোগে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষার্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচঙগ্যার বিরুদ্ধে  ইউএনও লামা`র নিকট মৌখিক নালিশ জানিয়েছে।

 

সোমবার বেলা বারোটার সময় প্রায় দুইশতজন ছাত্র-ছাত্রী বিদ্যালয় থেকে মিছিল করে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দূর্নীতির প্রতিকার চেয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ নালিশ প্রদান করে ছাত্র- ছাত্রীরা।

 

এদিকে বিদ্যালয়ের দুইশত জন শিক্ষার্থীর পক্ষে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার নূর এ জান্নাত রুমি`র কাছে  নালিশ জানায় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আতিকুর রহমান, দশম শ্রেণীর ছাত্র তাবির আহম্মদ তকি, আসাদুজ্জামান।

 

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আতিকুর রহমান, দশম শ্রেণীর ছাত্র তাবির আহম্মদ তকি, আসাদুজ্জামান অভিযোগ করে জানায়, তাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচংগ্যা  বিদ্যালয়ের কয়েকজন কর্মচারী মিলে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয় না করে বিদ্যালয়ের বরাদ্দের চার লাখ বিশ হাজার টাকা আত্মসাত করে ফেলেছেন।  তারা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত হয়েছে। তাই বিদ্যালয়ের এ রকম দূর্নীতি বন্ধ করার জন্য তার কাছে গেছে।

 

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচংগ্যা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয়ের জন্য চার লাখ টাকার উপরে বরাদ্দ এসেছে। সরকারী নীতিমালা অনুযায়ী ক্রয় কমিটি গঠন করে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয় করা হয়েছে। ক্রয় কমিটিতে বিদ্যালয়ের কিছু শিক্ষকদের স্থান না দেওয়ায় ঐ শিক্ষকরা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপস্থাপণ করে বিদ্যালয় থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করেন।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি`র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরোদ্ধে টাকা আত্মসাতের মৌখিক অভিযোগ নিয়ে নালিশ দিতে তার কাছে এসেছিল। তাদের অভিযোগের বিষয়ে দ্রুত সমাধানের আশ্বস্ত করেছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ