• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2014   Saturday

 

 

 

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক জিয়ার সম্পাদিত প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক বইয়ের শনিবার রাঙামাটিতে মোড়ক উন্মোচন করা হয়েছে। উন্নয়ন সংস্থা আশিকা সন্মেলন কক্ষে বাংলাদেশ সন্মিলিত পেশাজীবি পরিষদ জেলা শাখার উদ্যোগে প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বাংলাদেশ সন্মিলিত পেশাজীবি পরিষদ জেলা শাখার সভাপতি ডাঃ পরেশ খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জহির আহম্মদ সওদাগর, রবীন্দ্র লাল দে ও বাংলাদেশ সন্মিলিত পেশাজীবি পরিষদ জেলা শাখার সহ-সভাপতি নুরুল আমীন পাটোয়ারী। বক্তব্যে দেন জিয়া পরিষদের জেলা শাখার সভাপতি মানস মুকুর চাকমা, শ্রমিক দলের জেলা শাখার সহ-সভাপতি মমতাজ মিয়া ও স্বেচাসেবক দলের সভাপতি জসীম উদ্দীন। অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দীপেন দেওয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামীলীগ যে বিতর্ক করছে তা বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক জিয়ার সম্পাদিত প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক বইয়ের সমস্ত বিতর্ক অবসান ঘটিয়েছেন। এই বইয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। তাই শহীদ জিয়াই বাংলাদেশের একমাত্র প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক।তিনি আরও বলেন, রাঙামাটিতে কিছু বিএনপির নেতাসহ একটি কুচক্রি মহল আওয়ামীলীগের এজেন্টা বাস্তবায়নের জন্য বিএনপি-কে সাম্প্রদায়িক দল হিসেবে চিহিৃত করার চক্রান্ত চালাচ্ছে।বিএনপি সাম্প্রদায়িক দল নয়, বিএনপি হচ্ছে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাসী দল। তিনি এসব ষড়যন্ত্রকারী বিএনপি নেতাদের কাছ থেকে দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানান। পাশাপশি তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে বুকে ধারন করে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসার আহ্বান করেন।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ