• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবান জেলা আওয়ামীলীগের নতুন কমিটির অনুমাদন লাভ: সভাপতি ক্যশৈ হ্লা,সাধারন সম্পাদক কাজি

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2014   Sunday

বান্দরবানের জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা ও কাজি মোঃ মজিবর রহমান সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। বান্দরবান জেলা আওয়ামীলীগের নতুন কমিটির অনুমোদনের পাওয়ার পর রোববার বান্দরবান প্রেস ক্লাবে  এক সংবাদ সন্মেলনের  আয়োজন করা হয়েছে। সংবাদ সন্মেলনে বলা হয়, অনুমোদিত নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি পদে পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান,সাবেক সাধারন সম্পাদক আবদুর রহিম চৌধুরী,সুধাংশু বিমল চক্রবর্তী,মোঃ ইসলাম বেবী,মংঙোয়ে প্রু চৌধুরী,মংক্যাচিং চৌধুরী, মোঃ ইসহাক,একেএম জাহাঙ্গীর ও সত্যসাহাপাঞ্জি ত্রিপুরা। যুগ্ন সাধারন সম্পাদক পদে লক্ষিপদ দাশ,হ্লাথোয়াইহ্রী,রাংলাই ম্রো। সাংগঠনিক সম্পাদক পদে জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা,মোজম্মেলহক বাহাদুর,পৌর কাউন্সিলার অজিত দাশ। সংবাদ সন্মেলনে বলা হয়, বান্দরবান জেলা আওয়ামীলীগের নতুন ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ৫অক্টোবর কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাক্ষরিত বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি মজিবর রহমানের  কাছে লিখিত চিঠি প্রেরণ করেন।  এ সময় অনুমোদিত কমিটির চিঠি সংবাদকর্মীদের কাছে বিলি করা হয়। সংবাদ সন্মেলনে নতুন কমিটির বান্দরবানের জেলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা ও  সাধারন সম্পাদক কাজি মোঃ মজিবর রহমানসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি মজিবর রহমান জানান, যারা বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে দৃশ্যমান বা অদৃশ্যমান কাজ করেছে তারাভুল স্বীকার করলে তাদেরকে পুনরায় দলের সিদ্ধান্ত নুযায়ী দলে পিরিয়ে নেয় াহবে। তিনি অপর এক প্রশ্নের জবাবে জানান, প্রতিটি রাজনৈতিক দলেই কিছু কিছু সুবিধা ভোগী থাকে। তবে তাদের ব্যপারে সতর্ক থেকে কাজ করতে হবে। তিনি  জানান, বান্দরবান জেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরের নেতৃত্বে এখন সংঘবদ্ধ। বান্দরবান জেলা আওয়ামীলীগ জন নেত্রী শেখ হাসিনার যে কোন আদেশ নির্দেশ প্রতিপালনে সম্পুর্ণরুপে ঐক্যবদ্ধ। উল্লেখ্য, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তংচংগ্যা দলের বিপক্ষে অবস্থান নিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারী স্বতন্ত্রভাবে  জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিস্কার করার পর নবগঠিত কমিটির অনুমোদন লাভ কললো।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ