• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান বর্মাসহ দু’জনের দাহক্রিয়া খাগড়াছড়িতে সম্পন্ন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2018   Saturday

রাঙামাটিতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা বর্মা ও সদস্য টনক চাকমাকে শনিবার খাগড়াছড়ির তেতুলতলা এলাকায় দাহক্রিয়া সম্পন্ন হয়েছে ।


উল্লেখ্য, গেল বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির সহ-সভাপতি শক্তিমান চাকমাকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করে খুন করে। গেল শুক্রবার মহাল থেকে নানিয়ারচরে উদ্দেশ্য গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা বর্মা ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির নেতাকর্মীরা গাড়ীবহরযোগে শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন। ওই সময় নানিয়ারচরের বেতছড়ি এলাকায় আগে থেকে ওৎপেতে থাকা একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে তপন জ্যোতি চাকমাসহ তিন ঘটনাস্থলে মারা যান এবং আহত অবস্থায় ৮ জনকে খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হলে সেখানে দুজন মারা যায়।


এদিকে, শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে তপন জ্যোতি চাকমার লাশ গ্রহণ করে বিভিন্ন আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি শহরের তেতুলতলা এলাকায় দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় তেতুলতলা নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে চার দিকের পরিবেশ। দাহক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এছাড়া নিহত অপর তিন জানের লাশ তাদের স্বজনরা নিজ নিজ এলাকায় নিয়ে গিয়ে দাহক্রীড়া সম্পন্ন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ