• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

নানিয়ারচরে ৫জন নিহতের ঘটনায় এলাকায় এখনো থমথমে
নানিয়ারচরের দুটি স্থানে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত খুজে বের করা হবে-ডিআইজি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2018   Saturday

গণতান্ত্রিক ইউপিডিএফ নেতা তপন জ্যোতি চাকমা বর্মাসহ ৫ জন নিহতের ঘটনার এক দিন পরও রাঙামাটির নানিয়ারচরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ হত্যাকান্ডে জড়িতদের ধরতে আইন-শৃংখলা বাহিনী সাড়াষি অভিযান চালাচ্ছে। 

 

এদিকে শনিবার নানিয়ারচরের বেতছড়ির ঘটনাস্থল পরিদর্শন ও বিশেষ আইন শৃংখলা সভায় করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনিরুজ্জামান। এসময় রাঙামাটির নানিয়ারচরের দুটি স্থানে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত খুজে বের করা হবে। আইন শৃংখলা বাহিনী সন্ত্রাসীদের যে কোন মূল্যে ধরে আইনের মাধ্যমে বিচারের সন্মুখীন করবে। স্থানীয় জনগনকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্য বদ্ধ থেকে পুলিশকে তথ্য দিয়ে সহয়তা দেয়ার আহবান জানান তিনি।


উল্লেখ্য, গেল বৃহস্পতিবার দুর্বৃত্তদের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের সহ-সভাপতি শক্তিমান চাকমা খুন হন। শুক্রবার শক্তিমান চাকমার শেষ কৃত্য অনুষ্ঠানে যোগদান উদ্দেশ্য যাওয়ার সময় বেতছড়ি একদল দুর্বৃত্তের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ নেতা তপন জ্যোতি চাকমা বর্মাসহ ৫জন নিহত হন।


এদিকে, এদিকে নানিয়ারচরের পর পর দুটি হত্যকান্ডের ঘটনার পর সর্বত্র আতংক বিরাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়াই মানুষ ঘর থেকে বের হচ্ছে না। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী বাস চলাচল চলাচল বন্ধ রয়েছে। তবে মোটর সাইকেল ও অন্যান্য ছোট যানবাহন চলাচল করছে।


শনিবার নানিয়ারচরের বেতছড়ি ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. মনিরুজ্জামান। পরে তিনি নানিয়ারচর বাজারে বিশেষ আইন-শৃংখলা সভায় যোগদান করেন। এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহমেদ , জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ,নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল বাহারুল আলম ,পুলিশ সুপার আলমগীর কবীর, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আইন-শৃংখলা সভায় ডিআইজি ড. মনিরুজ্জামান বলেছেন, যারা ভূল পথে ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতা করতে হবে। এ দুটি ঘটনার হত্যকান্ডের জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে। এছাড়া সামনে নির্বাচনকে ঘিরে কিছু অসাধু ব্যক্তি বা মহল পাহাড়ের পরিস্থিতিকে ঘোলাতে করতে চাইলেও তা করতে দেয়া হবে না।


অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজদের ধরতে প্রশাসনের পাশাপাশি পাহাড়ী-বাঙালীদের এগিয়ে এসে সহায়তার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদের চিহিৃত করে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। প্রয়োজনে তথ্য দাতাদের নাম গোপণ রাখা হবে। তিনি পাহাড়ে সম্প্রীতি জন্য পাহাড়ী-বাঙালীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, বর্তমানে নানিয়ারচরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনী টহল দিচ্ছে। তিনি জানান, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস এম এন লারমা গ্রুপের সহসভাপতি শক্তিমান চাকমা, ইউপিডিএফ সংস্কারগ্রুপের প্রধান তপনজ্যোতি বর্মাসহ ৬ জনের হত্যাকান্ডের মামলা দায়েরের এখনো প্রস্তুতি চলছে।

 

 

রাঙামাটিতে ৭ ও ৮ মে হরতাল:
এদিকে সন্ত্রাসী হামলায় নিহত বাঙ্গালী মাইক্রোবাস চালক মোঃ সজীব হত্যাকান্ডের প্রতিবাদে রাঙামাটিতে ৬মে কালো পতাকা উত্তোলন, ৭ ও ৮ মে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন বাঙ্গালী ছাত্র পরিষদ।


বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় সভাপতি মোৎ ঃ শাহাদাৎ হোসেন সাকিব বলেন, গাড়ীচালক সজীব হত্যাকারীদের গ্রেফতার ও মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধার করার দাবীতে তারা এই কর্মসূচী দিয়েছে। তিনি, সজীব হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃত বাঙ্গালীদের মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ