• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় স্থাপন স্থগিতের দাবিতে মহিলা সমিতির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2014   Tuesday

 

 

 

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে বিক্ষোভ-সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় স্থাপন, তিন পার্বত্য জেলা পরিষদের আইন সংশোধনের উদ্যোগসহ আদিবাসী নারীর ওপর অব্যাহত সহিংসতার প্রতিবাদ ও বন্ধের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সভাপতি ওয়াইচিং প্রু মারমা। বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ নেতা জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমিতা চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা। সমাবেশ পরিচালনা করেন বরকল উপজেলা পরিষদ চেয়রম্যান মনি চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের রাজবাড়ির জিমনেসিয়াম চত্ত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বনরুপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন,সরকারের চুক্তি লঙ্ঘন করে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় স্থাপন, তিন পার্বত্য জেলা পরিষদের আইন সংশোধনের উদ্যোগ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইন প্রনয়ন করে চলেছে। সমাবেশ থেকে সরকারের কাছে চার দফা সম্বলিত একটি দাবিনামা তুলে ধরা হয়। সেগুলো হল,পার্বত্য চুক্তির পূর্ণবাস্তবায়নের আগে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম স্থগিত রাখা, তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ বন্ধ, আইন বাতিলসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিলুপ্ত, পার্বত্য চট্টগ্রামে সেনা ও বিজিবি ক্যাম্প স্থাপন ও সম্প্রসারণ, পর্যটন কেন্দ্র স্থাপন, ইকোপার্ক ও সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে জুম্মদের জায়গা-জমি অধিগ্রহণ ও বেদখলের প্রক্রিয়া বন্ধ ও গৃহীত প্রকল্প বাতিল, পার্বত্য চুক্তির অবাস্তবায়িত বিষয়গুলোর দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং কল্পনা চাকমা অপহরণ ঘটনাসহ চুক্তি পরবর্তী জুম্ম নারীর ওপর সহিংসতার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ বিচার ব্যবস্থা করা।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ