• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের ১ কর্মী নিহত: গুলিবিদ্ধ ১

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2018   Sunday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় রোববার প্রতিপক্ষের গুলিতে সুনীল বিকাশ ত্রিপুরা ওরফে কাথাং (৪০) নামের  ইউপিডিএফের প্রসীত খীসা সমর্থিত ১ কর্মী নিহত হয়েছেন। এ সময় অনন্ত ত্রিপুরা (৩০) নামে আরো এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

 

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর  প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ইউপিডিএফ সংগঠক সুনীল বিকাশ ত্রিপুরা ওরফে কাতাং(৩৮)-কে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলায় একটি দোকানে সশস্ত্র হামলা চালিয়ে ইউপিডিএফ-এর সংগঠক সুনীল বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে। তিনি দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এছাড়া সন্ত্রাসীদের গুলিতে দোকানে থাকা অনন্ত ত্রিপুরা (২৫), পিতা- সত্ত রঞ্জন ত্রিপুরা নামে ইসকন মন্দিরের এক সাধকও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

 

প্রেস বার্তায় খুনের রাজনীতি পরিহার করে জনগণের কাতারে এসে আন্দোলনে সামিল হওয়ার জন্য সংস্কাপন্থীদের প্রতি আহ্বান জানান। অন্যথায় কৃতকর্মের জন্য জনগণের কাঠকড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ার করে দেন। প্রেস বার্তায় ইউপিডিএফ নেতা অবিলম্বে সুনীল বিকাশ ত্রিপুরার হত্যাকারী জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান গুলিবিদ্ধ অনন্ত ত্রিপুরার বিষয়টি নিশ্চিত করলেও নিহতের বিষয়টি জানেন না বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ