• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

চন্দ্রঘোনায় জবাই করা যুবকের লাশ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2018   Friday

কাপ্তাই-চট্রগ্রাম সড়কের চন্দ্রঘোনা রেশম বাগান এলাকায় মো:খলিল(২৭) নামের জবাই করা  এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চন্দ্রঘোনাস্থ সাদেকের ঘোনায় বসবাস করেন। এঘটনার পর এলাকায় জনমনে ভীতির সঞ্চার করেছে।

 

নিহতের খালাত ভাই মো: পারভেজ হোসেন সাদ্দাম পুলিশ কর্মকর্তাদের জানান, ঘটনারদিন সন্ধ্যা ৬ টা ২৮  মিনিটের সময় খলিলের সাথে তার শেষ কথা হয়।এসময় তিনি তাকে বাসায় আসার কথা বলেন এবং সে কোথায় আছে জিজ্ঞাসা করতেই ফোন কেটে যায়।এর কিছুক্ষণ পরই বারঘোনা গেইটের  জনৈক মিস্ত্রি তার খালাত ভাই নিহত হওয়ার খবরটি জানায়।

 

নিহতের বড় ভাই মো:ইসমাইল জানায়, কিছুদিন পূর্বে বারঘোনা ছাদেকের ঘোনায় দু`দল সন্ত্রাসীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় এলাকার চিহ্নিত এক সন্ত্রাসীকে তারা কয়েকজনে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে।এঘটনায় দায়েরকৃত মামলায় অন্যান্যের সাথে নিহত খলিলও আসামী ছিল। ইসমাইল আরো জানায়, ওই ঘটনার পর থেকে সে(নিহত খলিল) আর এলাকায় থাকেনা।মাঝে মধ্যে হঠাৎ আসলেও আবার দ্রুত সরে পড়তো।

 

কাপ্তাই সার্কলের সহকারি পুলিশ সুপার আসলাম ইকবাল ও কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, পোষ্ট মোর্টেম রির্পোট পাওয়া ছাড়া কোন কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ