• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2014   Saturday

পানছড়িতে চার বছর বয়সী এক পাহাড়ি শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক লালন মিয়ার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশনসহ তিনটি সংগঠন। হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিনা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে সচেঙ্গী স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা। বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কইংজনা মারমা। এর আগে একটি স্বনির্ভর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা, চেঙ্গী স্কোয়ার হয়ে মহাজন পাড়ার সুর্যশিখা ক্লাবের সামনে থেকে ঘুরে এসে চেঙ্গী স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার বাঙালি কর্তৃক নারী ধর্ষণ, নির্যাতনের ন্যাক্কারজনক ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিশুরাও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। পাহাড়ি নারী ও শিশুরা ঘরে, বাইরে কোথাও আজ নিরাপদ নয়। প্রতিনিয়ত আশঙ্কার মধ্যেই তাদের দিনাতিপাত করতে হচ্ছে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা বার বার ঘটেই চলেছে। বক্তারা পানছড়িতে শিশু ধর্ষণ ও রাঙামাটির কাউখালীতে এক পাহাড়ি গৃহবধুকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষক লালন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি, নারী ধর্ষণ-নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে ধর্ষণের মেডিক্যোল টেস্ট রিপোটের উপর থেকে গোপন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জোর দাবি জানান। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর পানছড়ির কানুনগো পাড়ায় বাড়ির পার্শ্ববর্তী ছড়ায় গোসল করতে গিয়ে লালন মিয়া(৩৫) কর্তৃক চার বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষণের শিকার হয়। এছাড়া এর আগে ১৫ অক্টোবর রাতে রাঙামাটির কাউখালীতে আওয়ামী লীগ কর্মী কর্তৃক এক পাহাড়ি গৃহবধু ধর্ষণের শিকার হয় প্রেস বার্তায় বলা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ