• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে যুবলীগ নেতা হত্যাকা-ের ঘটনায় গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2018   Thursday

খাগড়াছড়ির দীঘিনালায় রোববার খুন হওয়া যুবলীগ নেতা মোশারফ হোসেনের ৪ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার চট্টগ্রামের হাটহাজারী থেকে মোশারফ হোসেনের বন্ধু ফজর আলীকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী হাতেম আলী, সাঈদুল ইসলাম ও নবী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বৃহস্পতিবার দুপুরে দীঘিনালা থানায় সংবাদ সম্মেলন করে খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৪জনই হত্যাকা-ের কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, তাদের স্বীকারোক্তিতে দীঘিনালার রসিকনগর বটতলী বাজারের পাশের পরিত্যক্ত রিং টিউবওয়াল থেকে হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। বন্য প্রাণী তক্ষক বিক্রির টাকা ভাগভাটোয়ারা ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মোশারফ হোসেনকে হত্যা করা হয়েছে।

 

মোশারফ হত্যাকা-ের শাস্তি বিচারের দাবিতে আজও উত্তাল ছিল দীঘিনালা সদর ও রসিক নগর। বৃহস্পতিবার দুপুরে দীঘিনালা থানা চত্বরে সংবাদ সম্মেলন চলাকালে বিক্ষুব্ধ জনতা হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

 

উল্লেখ্য, গেল ১৪ এপ্রিল রাতে রসিকনগর বটতলী বাজারের কাছে মোশারফ হোসেনকে কুপিয়ে হত্যা করে পরিত্যক্ত রিং টিউবওয়েলে ফেলে রেখে যায় হত্যাকারীরা। রিং টিউবওয়েলের উপর রক্ত দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ১৫ এপ্রিল অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের পরিচয় সনাক্তের পর নিহতের বাবা আব্দুল কুদ্দুস খা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ