• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2018   Thursday

লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার গয়ালমারার আগা সুরমা ঝিরি থেকে এক অজ্ঞাত এক ব্যক্তির গলিত কংকাল উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার ঈদগাঁহ ছড়ার আগা সুরমাঝিরির থেকে এ কংকাল উদ্ধার করা হয়। বৃহস্প্রতিবার কংকালটি ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করা হয়েছে।


লামা থানা উপ-পরিদশর্ক মোঃ কবির হোসেন জানান,বুধবার দুপুরে কয়েকজন গাছ ও পাথর শ্রমিক আগা সুরমাঝিরিতে কঙ্কালটি দেখে স্থানীয় নুরুল আজিম সর্দার ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদারকে জানান। পরে ইউপি চেয়ারম্যান বিষয়টি পুলিশকে অবহিত করলে লামা থানা পুলিশ রাত ৭ টার সময় কঙ্কালটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে শরীরের বিভিন্ন অংশের হাড়, মাথার খুলি, সাদর মধ্যে খয়েরী একটি শার্ট ও লাল রঙের একটি গাবাডিং জিন্স প্যান্ট পাওয়া যায়।


ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার জানান, কংকাল উদ্ধারের স্থান থেকে তিন-চার কিলোমিটার দূরত্বে বসবাসকারী মানুষেরা গত বেশ কয়েক দিন পূর্ব থেকে পঁচা দূর্গন্ধ অতিষ্ঠ হয়ে উঠছিলো। বুধবার আগা সুরমামা ঝিরিতে এলাকার কয়েকজন শ্রমিক কংকালটি দেখার পর আমাকে সংবাদ দেয়। আমি পরে লামা থানাকে সংবাদ দিলে পুলিশ এসে বুধবার রাতে কংকালটি উদ্ধার করে।


অজ্ঞাত নামা কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, কংকাল উদ্ধারের ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে অনেক দূরে এবং গভীর জঙ্গলে। কঙ্কালটির একটি শার্ট ও প্যান্ট পাওয়া গেছে। এতে বুঝা যায় কঙ্কালটি কোন এক পুরুষের।

 

তিনি আরও জানান, কংকাল উদ্ধার এলাকার প্রায় ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোন জনবসতি নেই। দেড় দুই মাস আগে দূর্বৃত্তরা হয়তো ওই ব্যক্তিকে হত্যা করে পাহাড়ি ঝিরিতে লাশ গুম ফেলে চলে যায়। এ ব্যাপারে লামা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদক/সিআর.

ads
ads
আর্কাইভ