• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে পাহাড়ি ভূমি বেদখল ও প্রতিকারের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2014   Thursday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর বান্দরবান জেলা ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার ‘বান্দরবানে পাহাড়ি ভূমি বেদখল ও প্রতিকারের উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা ভূমি বেদখলের বিরুদ্ধে এলাকায় এলাকায় সংগঠিত হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ইউপিডিএফ বান্দরবান জেলা ইউনিটের সদস্য শুদ্ধমনি তংচংগ্যার প্রেরিত এক প্রেস বার্তায় বলা হয়, বান্দরবান সদরস্থ বালাঘাটায় ইউপিডিএফ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইউপিডিএফ’র বান্দরবান জেলা প্রধান সংগঠনক ছোটন কান্তি তংচংগ্যা। বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর নেতা শুভ চাক, রাঙামাটি জেলার সাজেক ভুমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী কাজলী ত্রিপুরা, খাগড়াছড়ি জেলার রামগড়ের বরইতলী ভূমি রক্ষা কমিটির সদস্য নিংপ্রু মারমা ও লক্ষ্মীছড়ির বোরকা পার্টি প্রতিরোধ কমিটির সদস্য কমলা দেবী চাকমা। সেমিনারে আরো আলোচনায় অংশগ্রহণ করেন লামা উপজেলার সাপেরঘাটা এলাকার উহ্লাসিং মারমা, আজিজ নগর এলাকার মংপ্রু হ্লা মারমা, বাইশারী মধ্যম চাক পাড়ার বাসিন্দা ও চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র সাথোয়াইংগ্য চাক প্রমুখ। এছাড়া সাপমারা ঝিড়ির পোঅং কার্বারী ও ব্যইংমদক পাড়ার চিংঅংজাই মারমা এতে উপস্থিত ছিলেন। সেমিনারে প্রারম্ভিক বক্তব্য লিখিত আকারে পাঠ করেন ইউপিডিএফ’র বান্দরবান জেলা প্রধান সংগঠক ছোটন কান্তি তংচংগ্যা। সেমিনারে ভূমি সদস্যা কবলিত এলাকা নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে সাপমারা ঝিড়ি, বান্দরঝিড়ি, ব্যইংমদক পাড়া, লামা উপজেলার সাপের ঘাটা, আজিজ নগর, ফাইশ্যাখালী, বান্দরবান সদরের চিম্বুক সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন অংশগ্রহণ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ