• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির ২৪ নেতাকর্মীকে আটক, বিএনপির দাবি ৩৩

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2018   Tuesday

সোমবার রাতে  পুলিশের বিশেষ অভিযান চালিয়ে খাগড়াছড়িতে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের  ২৪ নেতাকর্মীকে অটক করেছে পুলিশ। 

 

পুলিশ জানায়, নাশকতার আশংকায় সোমবার রাতে  পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে ২৪ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে জেলা বিএনপি দাবী করেছে এ পর্যন্ত  তাদের ৩৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানসহ ২জন, মাটিরাঙ্গায় পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মফিজ মিয়া ও পৌর ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনসহ ২ জন, মহালছড়ি উপজেলা যুবদলের সহ সভাপতি নবী হোসেন ও প্রচার সম্পাদক জিন্দা মিয়াসহ ২জন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জসিম মিয়া নামের ১ জন, লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সোহেল ও যুবদল কর্মী আলমগীরসহ ২ জন, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেনসহ ৬ ছাত্রদল নেতাকর্মী, রামগড়ে ১জন, পানছড়িতে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলামসহ উপজেলা যুবদল ও বিএনপির ৪ জন ও দীঘিনালায় উপজেলা ছাত্রদলের সহসভাপতি ওসমান গণিসহ ৪ ছাত্রদল নেতাকর্মী।

 

এদিকে, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া গণ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

 

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করতে পারে এমন আশংকায় তাদের আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ