• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত দু`আসামীকে ৫দিনের রিমান্ডে

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2018   Thursday

লামা থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে বৃহস্প্রতিবার আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ৫ দিনের রিমান্ড প্রার্থনা জানালে আদালতের বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন।

 

লামা  সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট কোর্টের ভারপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টর(সিএসআই) নুর মোহাম্মদ জানান, লামা থানায় গেল ৭ ফেব্রুয়ারী দায়কৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা  লামা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) লিয়াকত আলী বৃহস্প্রতিবার লামা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের কাছে ৫ দিন করে রিমান্ড চাইলে বিজ্ঞ হাকিম মোঃ আলী আক্কাস মামলার ১নং আসামী মাহবুবুর রহমানের দুদিন ও মামলার ২১ নং আসামী এহেসান(৩২) পিতা-মৃত জহির আহম্মদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, উপজেলার সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালানোর প্রস্তুতির বৈঠককালে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশ  পৌরসভার ২নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার জহুর আক্তারের বাড়ীতে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান নামের এক যুবককে আটক করে। এ সময় আটককৃত মাহবুবুর রহমানের কক্ষ থেকে বিভিন্ন লেখকদের বিতর্কিত ও জিহাদী বই জব্দ করে। এ ঘটনায় লামা থানার উপপরিদর্শক(এসআই) মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে আটককৃত মাহবুবুর রহমানকে ১নং আসামী করে বৈঠকে উপস্থিত ৩২ জনের বিরোদ্ধে গেল ৭ ফেব্রুয়ারী লামা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা রুজু করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে আসামী  করা হয়েছে।

 

তিনি আরো বলেন, নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা, ধর্মীয় উস্কানীমূলক বিভিন্ন বই প্রচার ও প্রকাশ এবং সরকারকে উৎখাত আন্দোলনের পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে মামলার ১৭ নং আসামী মনিরুল ইসলাম তুহিন (২৫)পিতা মোঃ ফখরুল ইসলামকে লাইনঝিরি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মামলার তদন্তকারী অফিসার লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) লিয়াকত আলী বলেন, মামলার অপরাপর আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ